ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার। এমনকি বিশ্বকাপ...
মালদ্বীপের
বিপক্ষে সাফে আগের তিনটি
ম্যাচেই দাপটের সঙ্গে জিতেছিল বাংলাদেশ। তবে গোয়ার জওহরলাল
নেহরু স্টেডিয়ামে এবার দেখা গেল
ভিন্ন এক চিত্র। ম্যাচের
১১ সেকেন্ডে গোল করে বড়
ব্যবধানের জয়ের সুবাস যখন
মিলছিল, সেখান থেকেই খেই হারিয়ে ফেলল
মারিয়া মান্দারা। রক্ষণের ভুল আর অসাবধানতার
সুযোগ নিয়ে দুই গোল
শোধ করে ম্যাচ জমিয়ে
তোলে মালদ্বীপ।
তবে
শেষ পর্যন্ত আর কোনো অঘটন
ঘটেনি, বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত
থাকল। ৪-২ ব্যবধানের
বিশাল এই জয়ে হ্যাটট্রিক
শিরোপা মিশনে সাফ নারী চ্যাম্পিয়নশিপের
সেমিফাইনাল নিশ্চিত হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। দক্ষিণ এশিয়ান ফুটবলের আগের দুই আসরেও
শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
আর টানা দুই ম্যাচ
হেরে গ্রুপ পর্বেই বাদ পড়েছে মালদ্বীপ।
ম্যাচ
শুরুর বাঁশি বাজার মাত্র ১১ সেকেন্ডে মালদ্বীপের
জালে বল পাঠিয়ে অবিশ্বাস্য
এক কীর্তি গড়েছেন সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। অধিনায়ক মারিয়া মান্দার পাস থেকে ঋতুপর্ণা
চাকমার নিখুঁত সহায়তায় আনিকা যে গোলটি করেন,
তা বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম দ্রুততম গোল। জাতীয় দলের
জার্সিতে এটি ছিল তার
প্রথম গোল।
দ্রুত
গোল পেলেও ম্যাচের বাকি সময় বাংলাদেশ
সেভাবে নিজেদের গুছিয়ে নিতে পারেনি। ৩৪
মিনিটে উমেলাহ মারমা ব্যবধান ২-০ করলেও
প্রথমার্ধের শেষ দিকে গোলকিপার
মিলির ভুল পজিশনিংয়ের সুযোগ
নিয়ে এক গোল শোধ
করে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আফঈদা খন্দকারের রক্ষণভাগের দুর্বলতায় মালদ্বীপের আমিনাত ফাজলা গোল করলে ২-২ সমতায় ফিরে
আসে ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এই গোলের পর
মালদ্বীপের খেলোয়াড়দের উল্লাস ছিল দেখার মতো।
ড্রয়ের
শঙ্কায় পড়ে দ্রুত কৌশল
বদলান কোচ পিটার বাটলার।
শামসুন্নাহার জুনিয়রকে তুলে সাগরিকাকে এবং
আনিকাকে তুলে নিয়মিত স্ট্রাইকার
তহুরা খাতুনকে মাঠে নামানো হয়।
৬৪ মিনিটে ঋতুপর্ণার নিখুঁত ক্রস থেকে বদলি
খেলোয়াড় সুরভী আকন্দ প্রীতি গোল করে দলকে
৩-২ ব্যবধানে এগিয়ে
দেন। ম্যাচের শেষ বাঁশির আগে
বাংলাদেশ আরও একটি গোল
করে জয় নিশ্চিত করে।
টুর্নামেন্টের
প্রথম দিনে ভারত মালদ্বীপকে
১১-০ গোলে হারিয়েছিল।
সেই ভারতের সাথে গ্রুপ সেরার
লড়াইয়ে টিকে থাকতে বাংলাদেশের
বড় ব্যবধানের জয় প্রয়োজন ছিল।
কিন্তু মালদ্বীপের মতো দলের বিপক্ষে
গোল হজম করা এবং
আক্রমণভাগে সমন্বয়হীনতা সাফের হ্যাটট্রিক শিরোপা স্বপ্নে বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা
হয়ে রইল।
আগামী
৩১ মে বাংলাদেশ ও
ভারতের ম্যাচটি হবে গ্রুপ সেরা
নির্ধারণী। ওই ম্যাচ ড্র
হলে গোল ব্যবধানে এগিয়ে
থাকায় ভারত গ্রুপ সেরা
হবে।
মতামত দিন